তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ২:৪১ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ জানালেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন। এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বক্তব্য দেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এ প্রকল্পে সহযোগিতার বিষয়ে চীনের অবস্থান আগের মতোই রয়েছে এবং এতে কোনো পরিবর্তন আসেনি।

তিনি আরও বলেন, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে চীন। এ ছাড়া এ বিষয়ে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই।

আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী