কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করার পাশাপাশি সদস্য কল্যাণ এবং মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করতে কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।

৩ জুলাই অনুষ্ঠিত এ পরিদর্শনে মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান, সদস্য কল্যাণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় গাজীপুরে যুবদলের আনন্দ মিছিল

পরিদর্শনকালে অতিরিক্ত মহাপরিচালক কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শনের সময় তিনি বাহিনীর মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পরিচালিত জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষভাবে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্যব্যবস্থা, পাঠদান পরিবেশ এবং সার্বিক কল্যাণমূলক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুন: কেবল অবকাঠামো নয়, পাহাড়ে মানবসম্পদ উন্নয়নই আসল: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এছাড়া মাঠপর্যায়ের কার্যক্রমে গতি বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সামগ্রিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় করতে নিয়মিত তদারকি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পরিদর্শনকালে কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।