শাজাহানপুরে মাদক মামলায় দণ্ডিত পলাতক আসামি গ্রেফতার

Sadek Ali
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার বারো আঞ্জুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম সাব্বির হোসেন। তিনি শাজাহানপুর উপজেলার বারো আঞ্জুল গ্রামের মো. শুকুর আহমদের ছেলে।

আরও পড়ুন: অতি বর্ষণে বেড়ার চরাঞ্চলে সবজি পটল ক্ষেতের ব্যাপক ক্ষতি

​পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসেন আসামি সাব্বির হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দিয়েছিলেন আদালত। মামলার রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

​মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাজা পরোয়ানা মূলে অভিযান চালিয়ে শাজাহানপুর থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি ‘গাঁজা মনির’ ইয়াবাসহ গ্রেপ্তার

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।