কুলাউড়ায় জালালাবাদ এসোসিয়েশনের ‘কয়েস- আজিজ’ পরিষদের মত বিনিময় সভা
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের কুলাউড়ায় "কয়েস-আজিজ-মুন্না-রিপন" পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) শহরস্থ এক অভিজাত রেস্টুরেন্টে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (সড়ক ও জনপথ) ইঞ্জিনিয়ার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু। প্রধান অতিথির বক্তব্যে এমপি শকু বলেন, "আমি কোনো প্যানেলের পক্ষে নই। আমি যোগ্য প্রার্থীর পক্ষে। যারা যোগ্য, তারাই নির্বাচিত হয়ে আসবেন—এটাই আমার প্রত্যাশা।" তিনি কুলাউড়াবাসীর উন্নয়নে জালালাবাদ অ্যাসোসিয়েশনের গুণী ব্যক্তি ও নেতৃবৃন্দের সকল ধরনের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফেনী জেলা জামায়াতের আমীর
যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা কুতুব উদ্দিন মো. সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিআইডব্লিউটিএর সদস্য ও অতিরিক্ত সচিব ড. জিয়াউল ইসলাম মুন্না, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন সদস্য পদপ্রার্থী ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। আরও বক্তব্য রাখেন প্রভাষক খালিক উদ্দিন, হাবিবুর রহমান টুটো, অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং সদস্য পদপ্রার্থী তাহমিনা আহাদ রোজি প্রমুখ। সভার শুরুতে নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দরিদ্র পিতার মেয়ের বিয়েতে ফেনী জেলা জামায়াত আমিরের মানবিক সহায়তা
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. জিয়াউল ইসলাম মুন্না বলেন, যারা সংগঠনে সময় দিতে পারবেন, তাদেরকেই নির্বাচিত করার অনুরোধ জানাই। কারণ যোগ্য নেতৃত্বে সংগঠন শক্তিশালী হলে বৃহত্তর সিলেটের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. দেলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপপরিচালক রিপন কবির লস্কর এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ প্রমুখ।





