বগুড়ায় ডিবি পুলিশ হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, জনমনে নানা প্রশ্ন

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২১ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় (১৯ জুলাই) রোববার গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ হেফাজতে হত্যা মামলার আসামি সারিয়াকান্দী উপজেলার জোরগাছা মধ্য উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে আসাদ (৩০)-এর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে জনসাধারণের মনে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে। আসলে ঘটনাটি পুলিশের নির্যাতনে মৃত্যু, নাকি আত্মহত্যা—এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

গত ২৯ জুন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার কামালপুর ইউনিয়নের হাওড়াখালি এলাকায় রাস্তার পাশে এক সিএনজি চালককে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি ছিলেন গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের সিএনজি চালক আব্দুল মান্নান। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামির গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ‘থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকে ফেলে উধাও মা,

ঘটনাসূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নান রাতে বগুড়া থেকে যাত্রী নিয়ে সারিয়াকান্দীর কামালপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে হাওড়াখালি এলাকায় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশ আসামি আসাদকে গ্রেপ্তার করে। তবে ওই গ্রেপ্তারকৃত আসামির গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

তবে এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ময়নাতদন্ত ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।