সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম আর নেই
বৃহত্তর মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক জনপ্রিয় ও সফল চেয়ারম্যান শাহ আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার
মরহুম শাহ আলম শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম এমপি-এর ছোট ভাই ছিলেন। স্থানীয় পর্যায়ে তিনি দীর্ঘদিন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বৃহত্তর মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১টায় পাশাপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।





