নরসিংদীতে দেড় হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
নরসিংদীতে এবার দেড় হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৭ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী প্রসিকিউটর মো. মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
আটককৃত মাদক কারবারি হলেন রূপা (৩৫)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দড়ি চড়িয়াকোনা গ্রামের মেরাজ মিয়ার স্ত্রী। এ সময় তাঁর কাছ থেকে দেড় হাজার (১,৫০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, রোববার (২৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভেলানগর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে ইউনিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাদক কারবারি রূপাকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
পরে আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ছানাউল্লাহ মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন বলেও তিনি জানান।





