নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুয়া, মাদক, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নান্দাইল বাজারের যানজট নিরসন, বারুইগ্রাম (ডাংরী) এলাকায় রাস্তার পাশের ময়লা-আবর্জনা পরিষ্কারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন
সভায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম এবং নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জীবন কুমার রায়।
আলোচনায় অংশগ্রহণ করেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য নান্দাইল সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইনামুল হক, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, রাজনৈতিক সদস্য মো. মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, প্রধান শিক্ষক আবদুল খালেক, কর্মকর্তাদের পক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা নাসরিন, কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানাসহ অন্যান্যরা।
আরও পড়ুন: রাতের আঁধারে পরিত্যক্ত ঘরে ঘোড়া জবাই, গরুর মাংস বলে বিক্রির আশঙ্কা
সভায় বক্তারা বলেন, জুয়া ও মাদকবিরোধী আইন কঠোর হওয়ায় এ ধরনের অপরাধ কমে আসবে।
নান্দাইল চৌরাস্তার নারী ধর্ষণকারী ও মাদক ব্যবসায়ী আজিজুলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারকৃত টিসিবি ডিলার ইয়াহিয়া সুমনের লাইসেন্স বাতিল এবং মাননীয় স্পিকারের বিরুদ্ধে অপপ্রচার করায় তথ্যপ্রযুক্তি আইনে নতুন করে মামলা দায়েরের বিষয়েও সভায় আলোচনা করা হয়।
সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ আগামী সভা থেকে সকল সদস্যের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জুয়া ও মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।





