বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় জুলাই চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
গতকাল (৫ আগস্ট) বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় জুলাই চত্বরে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ। এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় এবং অন্যান্য প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





