সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১২

Sadek Ali
মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:০৯ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গরুবাহী নসিমনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত

শনিবার (৮ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১২ জন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বাড়ছে দেশীয় মাছের উৎপাদন