পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

Sadek Ali
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত রোববার ৯ আগস্ট রাতে দিনাজপুর সিআইডির পুলিশ পরিদর্শকের সাথে বাকবিতন্ডার জেরে থাপ্পড় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার  করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ ।

পুলিশী হেফাজতে শ্রমিক নেতা মুজিবরের নির্যাতনের প্রতিবাদে  আজ ১১ আগস্ট সকাল ১১ টা থেকে দিনাজপুরে সড়ক অবরোধ শুরু করেছে পরিবহন শ্রমিকরা। 

আরও পড়ুন: নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, ২১ দিনের কারাদণ্ড

এতে মহাসড়ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে দিনাজপুরের সঙ্গে ঢাকা সহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক সহ দিনাজপুরের সকল রুটে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। একই সঙ্গে দিনাজপুর-বিরল-বোচাগঞ্জ সড়কের কাঞ্চনঘাট এলাকাতেও অবস্থান নেন তারা।

আরও পড়ুন: ১৭ বছরের নিপীড়নের পরও দল আগলে রাখা নেতাকে শোকজ

এদিকে দিনাজপুর -দশমাইল, দিনাজপুর ঠাকুরগাঁ, দিনাজপুর রংপুর সডক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।

শ্রমিক নেতা মুজিবের মুক্তি,  মামলা প্রত্যাহার এবং কোতোয়ালি থানার ওসিকে বদলি করা না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা বলেছেন শ্রমিক নেতৃবৃন্দ। 

ঘটনার বিবরনে জানা যায় একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে সিভিল পোশাকে থানায় যান সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান। একই সময়ে থানার ওসির সঙ্গে দেখা করতে যান মজিবর রহমান। ওসি থানায় না থাকায় ওসির কক্ষের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সিআইডির কর্মকর্তা নওবুর কে থাপ্পড় মারেন শ্রমিক নেতা মজিবুর। 

পরে থানায় থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মজিবর রহমানকে আটক করেন। এ ঘটনায় পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন।

মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। একই সাথে তিনি শ্রমিক দলের নেতা। 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূর নবী জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার গায়ে হাত দেওয়ার অভিযোগে মজিবর রহমানকে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের জেলা কারাগারে পাঠানো হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।