চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Any Akter
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র-আচরণ ও হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃক কোনো নেতৃবৃন্দের অপকের্মর দায় দল নেবে না। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠণিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ‘বিজ্ঞপ্তি’ ভুয়া

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সেক্রেটারি আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, ছেলের চাঁদাবাজি ও পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করা অভিযোগ শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। কোনো নেতৃবৃন্দের অপকের্মর দায় দল নেবে না।

আরও পড়ুন: সাংবাদিক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন