গাজীপুরে গণপরিবহনে জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
গাজী মামুন, গাজীপুর
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে নারী ও শিশুদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে “গণপরিবহনে জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় গাজীপুরের নাইন্টিস লাউঞ্জে (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর মেইন গেইটের বিপরীত পার্শ্বে) এই সভা আয়োজিত হয়।

মো. মাইনুল হোসেন  কর্মসূচি ব্যবস্থাপক,  ব্র্যাক রোড সেফটি  কর্মসূচি  উক্ত সমন্বয় সভার  কার্যক্রম পরিচালনা করেন। সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ, সহযোগী সরকারি বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শনিবার কুলাউড়ায় আসছেন ডাকসু ভিপি

সভায় বক্তারা বলেন, ব্র্যাক তার জন্মলগ্ন থেকেই জাতীয় পর্যায়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি মেয়াদে “SHIKHA - Creating Public and Private Spaces Free from Gender-based Violence, Bullying and Sexual Harassment through Strengthening Prevention and Response Mechanisms” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিই এই প্রকল্পের মূল লক্ষ্য।

উন্মুক্ত আলোচনায় বক্তারা গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করা, সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সকলের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যা গাজীপুরে নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাইনুল হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক, রোড সেফটি কর্মসূচি,মো. নাজমুল হক প্রজেক্ট লিড রোড সেফটি কর্মসূচি, শিক্ষা প্রকল্প, ব্র্যাক মো. আবু জাফর ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর, গাজীপুর জেলা,মো. হাফিজুর রহমান আঞ্চলিক ব্যবস্থাপক শিক্ষা, ব্র্যাক, গাজীপুর,হাবিবুর রহমান টেকনিক্যাল ম্যানেজার শিক্ষা প্রকল্প ব্র্যাক গাজীপুর,পরিতোষ চন্দ্র সেন ফিল্ড কমিউনিকেটর গাজীপুর জেলা,আমিনুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার - এ্যাডমিন এন্ড ফাইন্যান্স, শিরিনা আক্তার, উপপরিচালক, জেলা  মহিলা বিষয়ক অধিদপ্তর, মুহাম্মদ  মতিয়ার রহমান, উপপরিচালক,  জেলা  সমাজ সেবা অধিদপ্তর  মহিউদ্দিন, পরিদর্শক গাজীপুর বিআরটিএ, শিউলি আক্তার, (এস আই) নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স পুলিশ সুপারের কার্যালয় ,গাজীপুর জেলা, নুরতাজ, প্রোগ্রাম অফিসার ওসিসি গাজীপুর, পরিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেন্ডার-ভিত্তিক সহিংসতামুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘটে।

আরও পড়ুন: শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি