শাজাহানপুরে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

Sadek Ali
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩২ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মনজুরুল হক (৩২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বনভুটির মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনজুরুল হক ওই গ্রামের আব্দুর গফুর ও মরজিনা খাতুনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি ঋণগ্রস্তও ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

আরও পড়ুন: আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মনজুরুল হকের স্ত্রী আদুরী আক্তারের (২৫) সঙ্গে প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্বজনেরা জানান, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ বা দাবি নেই। তারা এ বিষয়ে কোনো মামলা-মোকদ্দমা করতে চান না বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: জীবননগরে এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

পরে প্রশাসনের অনুমতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-একটি অপমৃত্যুর মামলা হয়।পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।