কুলাউড়ায় মাদক আইনে ১ জনকে কারাদণ্ডসহ জরিমানা

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে বাসফর নামের একজনকে মাদক নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ডসহ জরিমানা করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রেল কলোনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বাবু বাসফর নামের একজনকে ইয়াবা সেবন ও পরিবহনের অপরাধে গ্রেপ্তার করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১৬) ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, মাদক নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।