মানিকগঞ্জে সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার  মো. জাহাঙ্গীর হোসেন উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।

 ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের ভাষ্যমতে,বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার উপজেলার সাটুরিয়া বাজারের বাসিন্দা  —মো. রাজু আহম্মেদ ছেলে মো. আমানত হোসেন ( ২২) সাথে কয়েক মাস আগে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। তার ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাতে জাহাঙ্গীর আলমের রহমান মার্কেট ১ নং দোকানে তার নিজস্ব  ব্যবসা প্রতিষ্ঠান  থেকে বাড়ি ফেরার পথে  মো. আমানত হোসেন (২২) বাজার এলাকায় সাংবাদিক জাহাঙ্গীর আলম কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভুক্তভোগী প্রতিবাদ করলে একপর্যায়ে আমানত হঠাৎ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। তার কাছে থাকা ব্যবসায়িক কিছু  টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী ডাক চিৎকারে ঘটনাস্থলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অবাধ্য  আমানত হোসেন পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবার লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর আলম কে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

উল্লেখ্য, সাংবাদিক জাহাঙ্গীর আলম, তিনি একজন  বিশিষ্ট ব্যবসায়ী, ক্রিড়াবীদ,  প্রেসক্লাব সাটুরিয়া সিনিয়র সদস্য। তার ওপর অতর্কিত  হামলার ঘটনায়, স্থানীয় সাংবাদিক সংগঠগঠনের নেত্রীবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানান এবং অবিলম্বে দ্রুত  সময়ে অভিযুক্ত আমানত হোসেনের শাস্তি দাবী জানান। 

বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, একজন গণমাধ্যম কর্মী'র ওপর অতর্কিত হামলা কোনভাবেই কাম্য নয়। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান



বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর বলেন,গণমাধ্যম কর্মীর সুরক্ষা নিশ্চিত করা সহ দ্রুত দোষীের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। 




এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম  বাদী হয়ে সাটুরিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।


 সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো মোশারফ হোসেন মুঠোফোনে বলেন, হামলার ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি ।