সিলেটে চিহ্নিত মাদক সম্রাট ‘সিরাজের’ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিলেটের সদর উপজেলায় চিহ্নিত মাদক সম্রাট ও ডাকাত সিরাজকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করা এবং চিহ্নিত মাদক সম্রাট ও ডাকাত সিরাজসহ সকল চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুম্মা সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বলাউড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেন।
আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, ৮ নং কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মনাফ, বিশিষ্ট চিকিৎসক ডা. খলিলুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ ও সমাজসেবক ওলিউর রহমান এবং সমাজসেবক আতাউর রহমান।
কর্মসূচিতে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বী চুনু, আব্দুল হক, মুহিবুর রহমান, সাজ্জাদ মিয়া, হারোন মিয়া, হাবিজালি মিয়া, আব্দুল ওয়াহিদ, শাহজাহান আহমদ জুয়েল, সালাম আহমদ, কাচা মিয়া মেম্বার, আব্দুশ শহিদ, নাসিম আলী, মাহবুব চৌধুরী, ইমরান খান সাদেক, রহমত আলী, রাইসুল হক, সুহেল আহমদ, আজির উদ্দিন, দিলোয়ার হোসেন, নুর উদ্দিন, তোফায়েল আহমদ সাজু, বদরুল আমিন, আসিফ আহমদ, শাহাব উদ্দিন, লাহিনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত চক্রের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে এদের কঠোর হস্তে দমন করতে হবে।
বক্তারা অনতিবিলম্বে অভিযুক্ত মাদক সম্রাট সিরাজসহ অন্য অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। অন্যথায় এলাকা রক্ষায় মাদক ব্যবসায়ীদের আস্তানা আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।





