কিশোরগঞ্জে মাদকের অপব্যবহার রোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ মাদকের অপব্যবহার রোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল এন্ড কলেজের হলরুমে মাদক বিরোধী আলোচনা সভায় প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী এ শপথ গ্রহণ নেয়।
রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আব্দুল গফুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাদ্দাম হোসেন, সহকারী অধ্যাপক লোকমান আলী, সাংবাদিক আবু হাসান শেখ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান সরকার।
আরও পড়ুন: তিন সড়কের কাজ দ্রুত শেষ করা হবে, বদলে যাবে যোগাযোগব্যবস্থা’: এমএ মান্নান এমপি
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, আসুন আমরা শপথ নেই, যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীরাসহ সকলেই হাত তুলে ধরে এ শপথ গ্রহণ করে।





