সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারোমারী বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬২/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ দূরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মিনিকি নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আরও পড়ুন: ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জব্দ করা মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।





