একসাথে কেএমপির ৭ থানার ওসি বদলি
ছবিঃ সংগৃহীত
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জদের নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে, আবার কাউকে ডিবি ও গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৭ অতিরিক্ত ডিআইজিকে সুপার নিউমারি অবমুক্ত করে বদলি





