ঢাকার তিন থানার ওসির দায়িত্বে রদবদল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ৬:৪৩ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, মিরপুর মডেল থানা, দারুসসালাম থানা এবং আদাবর থানা—এই তিন থানার ওসি পদে নতুন করে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: মাদক কারবারিদের সশস্ত্র দাপটে পুলিশসহ আহত চারজন

এতে হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, দারুসসালাম থানার ওসি এস এম জাকারিয়া ও আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: জুলাইয়ে ডিএমপির সেরা বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর

এর আগে, ভুক্তভোগীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

ডিএমপি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত বদলির ধারাবাহিকতায় এ রদবদল করা হয়েছে।