সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এসআরবি আইনের প্রজ্ঞাপন জারি, অপরিবর্তিত লোগোর নকশা

প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রাখা হবে। এ সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন।