বনানীতে বিএনপি নেতা ফাহিমের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:০৪ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত ঢাকা ১৭ আসনের বনানী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন ঢাকা মহানগর বিএনপি নেতা রেজাউর রহমান ফাহিম।

১৫ এপ্রিল থেকে বনানীর ১৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত ১৯ নং ওয়ার্ডের বনানীর বিভিন্ন জায়গা, রাস্তা ও লেক সংলগ্ন এলাকায় ময়লা ও আবর্জনা পরিষ্কার এবং ময়লা সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার তদন্তের দাবি, শাহবাগে মানববন্ধনে ডা. রফিক

বিএনপি নেতা ফাহিম জানান, নিয়মিতভাবে এলাকায় পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। একটি আদর্শ ক্লিন সিটি হিসেবে বনানীকে গড়ে তোলা হবে।