২৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৮ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এটির মূল্য প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার।

আরও পড়ুন: ১২ ঘণ্টার মধ্যেই কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৫৮ হাজার টাকা

তিনি আরও জানান, ২৮ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৯২ কোটি ৫০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৪ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরের মার্চে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

গত অর্থবছর ২০২৩-২৪ সালে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল—জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।