শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ (১৯ ফেব্রুয়ারি)  সচিবালয়ে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপ সংবলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা

উপাচার্য জানিয়েছেন, নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ বৈঠকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুন: প্রথমবার ঢাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের তারাবির সুযোগ