ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ৫:০৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ফলাফলভিত্তিক শিক্ষা (Outcome-Based Education-OBE) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

“Meet with Entity Heads: Overview of OBE Curriculum” শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

আরও পড়ুন: জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা সময়ের দাবি। এ লক্ষ্যে ওবিই কারিকুলাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: শিবির-পুলিশ সংঘর্ষে ইউএনও, সাংবাদিকসহ আহত ১৫

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন।