ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব প্রফেশনাল ব্যাংকিং প্রোগ্রামের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৫০ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে মাস্টার্স অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) প্রোগ্রামের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

আরও পড়ুন: ঢাবিতে ২০ লাখ টাকার দুটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা, বৃত্তি ও গবেষণায় সহায়তা পাবেন শিক্ষার্থীরা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. হাসিনা শেখ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মি. লুৎফুর হাবিব এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. এস এম নুরুজ্জামান।

আরও পড়ুন: চবি ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ‘FarmNexa’: স্মার্ট কৃষিতে নতুন মাইলফলক

অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে পেশাভিত্তিক উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক ব্যাংকিং খাতের চাহিদা পূরণে এ ধরনের বিশেষায়িত শিক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।