ঢাবি উপাচার্যের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী। সোমবার (২৭ জুলাই) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং একই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর বিষয়েও মতবিনিময় করেন তারা।

আরও পড়ুন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবির অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু

এ সময় অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকীকরণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সফর এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম