লাল পোশাকে ‘রেড হট’ বিদ্যা সিনহা মিম, ক্ল্যাসি লুকে মুগ্ধ ভক্তরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট ও গ্ল্যামারের জন্যও ভক্তদের মাঝে বিশেষ জনপ্রিয়তা তৈরি করেছেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে নিয়মিত নতুন নতুন লুকে হাজির হয়ে নজর কাড়েন তিনি। এরই ধারাবাহিকতায় এবার একেবারে ক্ল্যাসি ও সাহসী লুকে ধরা দিলেন এই তারকা।

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে তাকে দেখা গেছে উজ্জ্বল লাল রঙের বডিফিটেড স্লিভলেস ড্রেসে। হাঁটু পর্যন্ত লম্বা এই পোশাকটির নিচের অংশে ছিল আকর্ষণীয় স্লিট, যা তার লুককে আরও স্টাইলিশ করে তুলেছে।

আরও পড়ুন: বিতর্কের মুখে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

স্টাইলিংয়েও ছিল পরিমিতির ছোঁয়া—চোখে কালো সানগ্লাস, কানে সোনালি ইয়াররিং এবং ড্রেসের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিক। সব মিলিয়ে এক গ্ল্যামারাস ও পরিশীলিত লুকে ধরা দেন তিনি।

ছবিগুলোর কিছুতে বিভিন্ন পোজে বসে থাকতে দেখা গেছে মিমকে, আবার কিছু ছবিতে হেঁটে চলার ভঙ্গিতে ফুটে উঠেছে তার ফ্যাশন ডিভা ব্যক্তিত্ব। তার এই ‘রেড হট’ উপস্থিতি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে।

আরও পড়ুন: শাহরিয়ার নাজিম জয়ের পাপ কাহিনী

ছবি প্রকাশের পরপরই ভক্তদের ইতিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট সেকশন। অনেকেই তার এই ক্ল্যাসি ও মার্জিত লুকের প্রশংসা করেন। একজন লিখেছেন, “লাল রঙে একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছেন।” আরেকজন মন্তব্য করেন, “আপনি বলিউড তারকাদের থেকেও বেশি কিছু।”

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। কাজের ফাঁকে তার এমন ফ্যাশন স্টেটমেন্ট ভক্তদের মুগ্ধ করেই চলেছে।