পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৯ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন, ভালোবাসা, অভিমান আর আপনজনকে ঘিরে আবেগের গল্প নিয়ে শিগগিরই পর্দায় আসছে নাটক ‘প্রিয়জন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন দেশের একঝাঁক গুণী অভিনয়শিল্পী।

‘প্রিয়জন’-এ পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর পাশাপাশি দেখা যাবে আবুল হায়াত, শহিদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মিলি বাশার, বড়দা মিঠু, বাশার বাপ্পীসহ আরও অনেককে।

আরও পড়ুন: ওয়েব ফিল্ম‘সেপারেশন’-এ পরীমনি

পরিবারের মানুষের মধ্যকার ভালোবাসা যেমন সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করে, তেমনি ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা স্বার্থের সংঘাত কখনো কখনো তৈরি করে দূরত্ব। এমনই কিছু সম্পর্কের টানাপোড়েন, আবেগ ও পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়েছে ‘প্রিয়জন’-এর গল্প।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। চিত্রনাট্য লিখেছেন জয়নাল আবেদীন ও এস আর মজুমদার।

আরও পড়ুন: ৮৪ বছর বয়সেও সঙ্গীত শেখার স্বপ্ন অমিতাভ বচ্চনের

নাটকটি প্রসঙ্গে নির্মাতা এস আর মজুমদার বলেন, ‘গল্পে পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর চরিত্র এবং তাদের সম্পর্কের রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছি। আশা করি, নাটকটি প্রকাশ পেলে দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

‘প্রিয়জন’ নাটকটি খুব শিগগিরই প্রকাশ পাবে সিডি চয়েজ ড্রামা ইউটিউব চ্যানেলে।