ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভল্যুশনারি গার্ডের কমান্ডার নিহত: রয়টার্স

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং দেশটির বিপ্লবী বাহিনী রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স  এ তথ্য জানিয়েছে। 

তবে এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি স্বীকার বা নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, হামলার প্রেক্ষিতে সেবা সীমিত

ওই সূত্র দাবি করেছে যে, তারা বিশ্বাস করছেন প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। তবে এ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আহত হয়েছেন কিনা তা অনুসন্ধান করছে ইসরাইল।

এ খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বলেছে, আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। তবে সেটা অতো বড় কোনো সমস্যা নয়। 

আরও পড়ুন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়: সশস্ত্র বাহিনী ‘সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেবে’

এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলাকে বিনা উস্কানিতে, অবৈধ হামলা বলে আখ্যায়িত করেন। বলেন, এই হামলা চরমভাবে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। 

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষায় কারো সহায়তা প্রয়োজন নেই। আমরা আমাদেরকে সুরক্ষা দিতে সক্ষম। তিনি মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ঘাঁটিগুলোতে হামলাকে তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করেন।