টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, ইরানের পাল্টা হুমকি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ৪:৪০ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

সেন্টকম জানায়, সর্বশেষ অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করা হয়েছে। হামলায় নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনগত প্রক্রিয়ায় বিবেচনায়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়েছে।

সেন্টকমের ভাষ্য, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানকে জবাবদিহির আওতায় রাখতে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৪

এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে— তাহলে ‘ইরান পূর্ণমাত্রায় যুদ্ধে নামতে বাধ্য হবে’ বলে হুঁশিয়ারিও দিয়েছেন ইরানি কর্মকর্তারা।

এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকম বলেছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।