পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনাসদস্য নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

বৃহস্পতিবার (১৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯

প্রতিবেদন অনুযায়ী, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত বাজাউর দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার জন্য আলোচনায় রয়েছে।

জানা গেছে, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন সেনাসদস্য নিহত হন।

আরও পড়ুন: ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস চীনের, দাবি ট্রাম্পের

হামলার পর টিটিপি এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে। তবে হামলার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর কোনো অভিযান পরিচালিত হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে আফগানিস্তান সীমান্তঘেঁষা এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।