দেশের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে কাল

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আগামীকাল শনিবার (০৯ মে) সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।

আরও পড়ুন: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত বিশ্বের উপযোগী করে গড়তে হবে

যুক্তরাষ্ট্র থেকে মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের এক প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

আজ শুক্রবার (০৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন ছুটি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের খবর গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সব স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরহুমার মরদেহ পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।’

এর আগে নিহত বৃষ্টির জানাজা গত বুধবার ৬ মে বাদ জোহর ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্রছাত্রীরা, মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন।

একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছেছে।

পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি দেওয়া হবে। এ বিষয়ে ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানায়।