উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৩ | আপডেট: ৩:২৩ অপরাহ্ন, ১৭ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একটি স্কুলে সন্ত্রাসী হামলায় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৮ জন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন)  রাতে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় এমপন্ডাউইর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্মম হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

বার্তাসংস্থা রয়টার্স দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উগান্ডার জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা বলেন, “ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস এই হামলা চালিয়েছে।”

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

তিনি জানান, সেখানে একটি ডরমিটরি পুড়িয়ে দেওয়া হয় এবং খাদ্য সংরক্ষণাগার লুট করা হয়।

পুলিশের এই মুখপাত্র জানান, স্কুল থেকে এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থীও আছে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলায় নিহত শিক্ষার্থী সংখ্যা জানাতে পারেননি তিনি।