সুদানে বিমান বিধ্বস্তে নিহত ৯
সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪ সেনাসহ ৯ জন নিহত হয়েছেন। রবিবার (২৩ জুলাই) দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতে পোর্ট সুদান বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা, নতুন লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত ট্রাম্পের
সুদান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে ৯ জন মারা গেলেও বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বিমান বিধ্বস্ততের কারণ হিসেবে 'কারিগরি সমস্যা'র কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন: ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলা, নিহত ১
প্রসঙ্গত, সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে দেশটিতে একমাত্র পোর্ট সুদান বিমানবন্দরটিই সচল রয়েছে। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় চার মানুষের প্রাণহানি হয়েছে।





