মানুষের কামড়ে মারা গেল সাপ !
অবিশ্বাস্য ঘটনা! সাপের কামড়ে প্রাণ হারায় মানুষ, এটা স্বাভাবিক। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। মানুষের কামড়েই মারা গেছে বিষধর সাপ!
ইন্ডিয়া টাইমস-এর প্রতিবেদনে জানা গেছে, এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (২ জুলাই) রাতে। ভারতীয় রেলওয়ের কর্মী ৩৫ বছর বয়সী সন্তোষ লোহার রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তাকে একটি সাপ কামড় দেয়।
আরও পড়ুন: আগ্রাসন হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
গভীর রাত, সাপের কামড়, উপায় না দেখে হতভম্ব সন্তোষ তখন সেই সাপটিকেই ধরে দুবার কামড়ে দেন। আর কয়েক মিনিট পরই মারা যায় সাপটি।
স্থানীয় সংবাদমাধ্যমকে সন্তোষ জানান, তখন হঠাৎ একটি প্রচলিত লোককাহিনীর কথা মনে পড়ে তার। সেটা হলো- কামড় দেয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব।
আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প
ঘটনার পরই সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। দ্রুতই সুস্থ হয়ে ওঠেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন সকালেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ওই রেলওয়ে কর্মী বেঁচে গেলেও মৃত্যু হয়েছে সাপটির। সন্তোষ লোহারের ক্ষেত্রে প্রচলিত লোককাহিনী সত্যি হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।





