শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের আসন্ন ভারত সফর। চলতি মাসের ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লিতে এই সফর হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

শনিবার (১৬ আগস্ট) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ ঘোষণা হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর নির্মাণ করবে ভারত

মূলত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েই আলোচনার জন্য এই সফরের আয়োজন করা হয়েছিল। বিশেষ করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পায়।

সব মিলিয়ে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর জেরে মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ভারত।