বাসভবনে সবার সামনে দিল্লির মুখ্যমন্ত্রীকে চুল টেনে ধরে চড় মাড়ল যুবক!
ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার সকালে তার বাসভবনে আয়োজিত জনশুনানির সময় হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, সিভিল লাইনের মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে এক যুবক তাকে চড় মেরে ও চুল টেনে মারধর করেছেন। আহত অবস্থায় মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সকালবেলায় জনশুনানি চলাকালীন হঠাৎ মধ্য-তিরিশের এক যুবক রেখা গুপ্তার কাছে যান। প্রথমে কাগজ দেওয়ার নাম করে এগোলেও, এরপর হঠাৎ তিনি মুখ্যমন্ত্রীকে গালাগাল করতে শুরু করেন এবং তার ওপর শারীরিক হামলা চালান। তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করেন।
আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা
সূত্র জানায়, অভিযুক্তের কাছে আদালত-সংক্রান্ত কিছু নথি পাওয়া গেছে। দিল্লি পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। একইসাথে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন হামলাকারী যুবক ছিলেন, আবার এক প্রত্যক্ষদর্শীর দাবি—আক্রমণকারী ছিলেন একজন নারী। এমনকি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের
দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব জানান, ‘‘জনশুনানির সময় অভিযুক্ত কিছু কাগজ দেখান। এরপর মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। ধস্তাধস্তির সময় একটি টেবিলে ধাক্কা লাগে।’’ তবে চড় মারা বা পাথর ছোড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
এদিকে কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আপ নেত্রী ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলেন, ‘গণতন্ত্রে মতবিরোধ থাকবে, কিন্তু তাই বলে হিংসার জায়গা নেই। দিল্লি পুলিশ যেন দ্রুত কড়া পদক্ষেপ নেয়। সূত্র: আন্দবাজার ডট কম





