ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৩ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছে। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টা এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে একাধিক মিসাইল ছোড়া হয়েছে।

আরও পড়ুন: আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক

এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনা লক্ষ্য করেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

এদিকে একই সময়ের মধ্যে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসব হামলা নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র- টাইমস অব ইসরায়েল