বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৩৪ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিতর্কিত বক্তব্যের অভিযোগে বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী-এর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবিদ্বেষী বক্তব্য ও অ্যাডলফ হিটলারকে ঘিরে মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ডেইলি মেইল জানায়, বিষয়টি প্রথম তাদের অনুসন্ধানেই সামনে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনলাইনে আজহারীর বিপুল অনুসারী রয়েছে এবং তিনি বিভিন্ন দেশে ধর্মীয় বক্তৃতা দিয়ে থাকেন।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাতে

অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অফ ফেইথ’ শিরোনামের একটি বক্তৃতামালায় অংশ নিতে তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফরের পরিকল্পনা ছিল। তবে সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তার ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার প্রস্তুতিতে রয়েছেন।

আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কে একাধিক দুর্ঘটনা, নিহত ৬

এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, আজহারীর সফর নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল এবং বিভিন্ন সংগঠন এ বিষয়ে সতর্ক করেছিল।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, অতীতে তার কিছু বক্তব্যে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয়েছে এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই অস্ট্রেলিয়া সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও তার বিদেশ সফর ও জনসম্মুখে বক্তব্য দেওয়া নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।