হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি ৬ জাহাজকে ইরানের অনুমতি
হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কাউন্সিল এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জলিল রহীমি জাহানাবাদী এ তথ্য জানান।
আরও পড়ুন: হামের প্রকোপ বেড়েছে, রোববার থেকে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু
তিনি বলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা ছয়টি বাংলাদেশি জাহাজ পারাপারের জন্য ইরানের নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে অনুমতি দিয়েছে। বর্তমানে জাহাজগুলোকে নিরাপদে দেশে ফেরানোর জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এর ফলে কয়েকটি বাংলাদেশি জাহাজ সেখানে আটকা পড়ে।
আরও পড়ুন: তিন সংকটে বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং: অর্থমন্ত্রী
রাষ্ট্রদূত আরও জানান, জাহাজগুলোকে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।





