আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গালফভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ছিটকে পড়ে। সেই ধ্বংসাবশেষ গিয়ে আঘাত হানে এক বাংলাদেশি শ্রমিকের ওপর, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাতে

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি খামারে কাজ করছিলেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কে একাধিক দুর্ঘটনা, নিহত ৬

এদিকে কর্তৃপক্ষ জনগণকে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দিতে সতর্ক করা হয়েছে, কারণ এতে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হতে পারে।