খামেনির জানাজায় ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ অংশ নেন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সর্বকালের সব রেকর্ড ভেঙে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে শামিল হয়েছেন চার কোটি ৩০ লাখের বেশি মানুষ বলে দাবি করেছে ইরান। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে টানা ছয় দিনব্যাপী চলা এই শোক মিছিলে চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখের বেশি ভক্ত-অনুরাগী অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে। ইরান কর্তৃপক্ষ একে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদ—এই পাঁচ শহরে খামেনির বিদায় ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেবল ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

আরও পড়ুন: নিজের জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলী খামেনি

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি সন্ত্রাসী হামলায় সপরিবারে এই নেতা নিহত হন। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে শুরু হয় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এতে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৯০টিরও বেশি দেশের পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন।

প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী, যাতায়াতের রেকর্ড এবং মোবাইল সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে এই বিশাল উপস্থিতির সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মাশহাদে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন

সূত্র: প্রেস টিভি