রুপালী লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি,

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৮ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কল সেন্টার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৭ এপ্রিল ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নির্ধারিত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন: প্রাইম ব্যাংকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

প্রার্থীদের মাইক্রোসফট অফিস, বিশেষ করে এক্সেলে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ভালো টাইপিং গতি, কম্পিউটার পরিচালনা ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তরা ফুলটাইম ভিত্তিতে ঢাকা অফিসে কাজ করবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.rupaliinsurance.com) থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।