রূপায়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গত ১২ মে ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ

আরও পড়ুন: ওয়ালটন প্লাজায় চাকরির সুযোগ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: সেলস

আরও পড়ুন: ইস্টার্ন ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডেভেলপার ও রিয়েল এস্টেট খাতে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

প্রার্থীর যোগ্যতা

শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন

বয়সসীমা ৩০ থেকে ৩৮ বছর

কর্মস্থল ও বেতন

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা’র উত্তরা ১২ নম্বর সেক্টরে। মাসিক বেতন ৪০ হাজার থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

টি/এ

মোবাইল বিল

পারফরম্যান্স বোনাস

প্রভিডেন্ট ফান্ড

দুপুরের খাবার সুবিধা

বার্ষিক ইনক্রিমেন্ট

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা রূপায়ন গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ১২ মে ২০২৬

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rupayangroup.com