সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট পদে একজন জনবল নিয়োগ দেবে। গত ২৭ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগ

পদের নাম: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট

পদসংখ্যা: ১টি

আরও পড়ুন: এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীর ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে। কম্পিউটারভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং মাইক্রোসফট এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা

বেতন:আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা

সেভ দ্য চিলড্রেনের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের সেভ দ্য চিলড্রেনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.savethechildren.net

আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর ২০২৬