জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৪৯ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। রোববার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ কার্যক্রম শুরু হয়।

এদিন সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের অন্য কোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা

এর আগে, গত ৬ আগস্ট মামলার তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু ও একেএম মঈনুল হক জবানবন্দি দেন। এ পর্যন্ত মোট ৫ জন সাক্ষ্য দিয়েছেন এবং সবাই এ মামলার বিচার দাবি করেন।

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

আরও পড়ুন: শাপলা চত্বরে হত্যাকাণ্ডের রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল