দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৩ | আপডেট: ৭:৪৯ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আরও পড়ুন: ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।  

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। 

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সংঘাতে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%। 

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।  

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।