৫ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

MIZANUR RAHMAN
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৩ | আপডেট: ১১:৩৩ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতালি, মালয়েশিয়া, মিশর, ভিয়েতনাম ও ইথিওপিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। আর ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে।

এছাড়া মো. নজরুল ইসলামকে ইথিওপিয়ায়, সামিনা নাজকে মিশরে, মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী